১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ

দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এতে সংবাদ পর্যালোচনা করে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। পরে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

এর ফলে, আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই সঙ্গে ভোর রাতে রোজা রাখার নিয়তে সেহেরি খাবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাত ৮টায় শুরু হবে তারাবির নামাজ।

উল্লেখ্য, দীর্ঘ এগার মাসের পাপ পঙ্কিল থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় এই রমজান। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবন ধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়। রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল। আল্লাহপাক ইবাদতপাগল বান্দাদের ক্ষমা করার জন্য সব আয়োজন করে রাখেন। এ মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় ৭০টি ফরজ আমলের সমপরিমাণ।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

‘মিথ্যা মামলায়’ কামারুজ্জামান-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড হয় : মির্জা ফখরুল

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহ উদ্দিন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

মেসি-লাউতারোর গোলে অ্যাঙ্গোলাকে হারাল আর্জেন্টিনা

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে ভোটারদের ভিড়

অবৈধ মুঠোফোন বন্ধ হবে ১৬ ডিসেম্বর, যেভাবে জানবেন ফোন বৈধ কি না