১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের আপিল নিষ্পত্তি শুনানির পঞ্চম দিনের প্রথম ভাগে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে মোট ৫০টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের যোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া ৮টি আপিল নামঞ্জুর ও ১টি আপিল অপেক্ষমাণ (পেন্ডিং) রাখা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দফার শুনানির পর বিকেলে দ্বিতীয় দফার শুনানি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আজকের দুই দফায় মোট ১০০টি আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে ইসির। এর আগে গত চারদিনের শুনানিতে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং এক প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানির এই কার্যক্রম অব্যাহত থাকবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন যাচাই-বাছাই ও আপিল শুনানির মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের এই প্রক্রিয়া পরিচালনা করছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

পল্লী বিদ্যুৎ সমিতিতে ৬৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী

জামায়াত ১৭৯ আসনে, এনসিপি লড়বে ৩০টিতে

আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে শোক বইয়ে স্বাক্ষর করছেন কূটনীতিকরা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যারা

শেরপুর আদালতের রেকর্ড কিপারসহ দুই মাদক কারবারি আটক