১৩ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩

সব থানায় অনলাইন জিডি সেবা, রেলওয়ে পুলিশেও চালু হচ্ছে বৃহস্পতিবার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

সব থানায় অনলাইন জিডি সেবা, রেলওয়ে পুলিশেও চালু হচ্ছে বৃহস্পতিবার

রেলওয়ে পুলিশের সব থানায় (৬ জেলার ২৪টি থানা) আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হবে। এর মাধ্যমে দেশের সব থানা সব ধরনের অনলাইন জিডি সেবার আওতায় আসছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসে সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল