১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

আগুন সন্ত্রাসীদের দেখামাত্রই গুলি: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

ঢাকা: যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে এবং মানুষের জান-মাল নিয়ে খেলছে, তাদের প্রতিরোধে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলানিউজ জানতে চায়, যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপনার পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না।

প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ‘Yes, police will shoot them at sight’ অর্থাৎ, ‘হ্যাঁ, পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।’

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করতে দেওয়া বেতার বার্তায় নগরীতে যেসব আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, তাদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।

তার ওই নির্দেশনাকে কেন্দ্র করে তখন দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকভাবে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজে টোল মওকুফ করল ইরান

চোরাগোপ্তা খুন ছাড়াও কঠিনতর পরিকল্পনা আছে আওয়ামী লীগের: প্রধান উপদেষ্টা

‘ফ্যাসিস্টমুক্ত’ পরিবেশ স্বাধীনতা দিবস উদযাপনকে নতুন মাত্রা দিয়েছে: মির্জা ফখরুল

আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ : বিরোধীদলীয় নেতা

আকুর বিল শোধের পর কমল দেশের রিজার্ভ

শেরপুরের তিন আসনে বিএনপির প্রার্থী হলেন সানসিলা-ফাহিম-রুবেল

নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী

জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

হৃদয়-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় বাংলাদেশের