১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নূরুল ইসলাম জানান, সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে রয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল