২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

শেরপুরে জননিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ।
সভায় শেরপুর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শহর ও মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আশ্বস্ত করেন যে, আসন্ন ঈদে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী সার্বক্ষণিক সজাগ রয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো, মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা; ডিআইও-১ জনাব মো. মিজানুর রহমান,টিআই-১ মো. মমিনুল ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শহিদুল আলম মুক্তি পেয়েছেন, পৌঁছেছেন তুরস্কে

দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না : প্রধানমন্ত্রী

পবিত্র ওমরাহ নিয়ে সৌদির সুখবর

নির্বাচন বিলম্ব করার কোনো ইস্যু নেই: আসিফ নজরুল

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের জন্যও সংসদে শোক

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

মিনি ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজনের মৃত্যু

ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত