সারাদেশে পোস্টাল ব্যালট পেপার ইতোমধ্যে নিজ নিজ আবেদনকারীর ঠিকানায় পৌছে গেছে। যারা এখনও পোস্টাল ভোট দেননি তারা জেনে নিন কীভাবে কী করতে হবে।
পোস্টাল ব্যালটটি সাদা খামে করে আপনার কাছে যাবে। এটি পাওয়ার পর খামটি খুলবেন। সেখানে ৩ টি পেপার দেখবেন।
১. যার একটি হচ্ছে গণভোট (গোলাপি রংয়ের পেপার। নিচের দিকে দেখবেন হ্যাঁ এবং না লেখার পাশে একটি বক্স রয়েছে।
সেখানে কলম দিয়ে হ্যাঁ এর পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে দেন। তাহলে হ্যাঁ ভোট হয়ে যাবে। এতে করে আপনার গণভোটের কাজ শেষ।
২. সাদা ব্যালট পেপারে দেখবেন প্রার্থীর নাম, প্রতীক ও তার পাশে একটি বক্স। আপনি পছন্দের প্রার্থীর প্রতীকের পাশের বক্সে কলম দিয়ে টিক চিহ্ন দিয়ে দেন। তাহলেই ভোট দেওয়ার কাজ শেষ।
৩. আরেকটি সাদা পেপার রয়েছে। এখানে দুইটি অপশন। যার একটি হচ্ছে উপরের লেখাটা ভোটার কর্তৃক স্বয়ং পূরণীয়। এখানে আপনি সবার উপরে ডান পাশে একটি ব্যালট পেপার অনুযায়ী ক্রমিক নাম্বার রয়েছে। সেটি নিচের বক্সে কলম দিয়ে পূরণ করবেন।
এরপর নিচে বামপাশে একটি তারিখ দিবেন। তারপর ডানপাশে স্বাক্ষর, ভোটদাতার নাম, জাতীয় পরিচয়পত্র নং এর পাশে আপনার স্বাক্ষর, নাম, পরিচয়পত্র লিখে দিবেন। তাহলেই আপনার কাজ শেষ।
এটির নিচের অংশটুকু অক্ষম ব্যক্তির ক্ষেত্রে কারো মাধ্যমে পূরণ করতে হবে। উপরের মতোই সব। নিচে বাম পাশে তারিখ দিবেন। একজন ব্যক্তি পূরণ করে দিবেন। যে পূরণ করে দিবেন নিচে ডানপাশে লেখা ভোটারের পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর, নাম, জাতীয় পরিচয়পত্র তথ্য দিবেন। আবার সব নিচে পূরণকারী ব্যক্তি আরেকটি স্বাক্ষর দিবেন।
অনলাইনে যে কাজটি করবেন
পোস্টাল ব্যালট বিডি অ্যাপে গিয়ে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। কারো পাসওয়ার্ড মনে না থাকলে সেটি পরিবর্তন করে ঢুকতে পারবেন।
লগইন করার পর Ballot tracking এ ক্লিক করবেন। এরপর Receiving postal ballots যেতে আপনার পোস্টাল ব্যালটের উপরের কিউআর কোডটি স্ক্যান করতে হবে
। এরপর আপনাকে একটি ভিডিও দেখাবে। সেটি দেখতে দেখতে next লেখাতে ক্লিক করবেন। তারপর আপনাকে ডানে, বামে, চোখ মিটমিটানি বা হাসতে বলবে, একটি সেলফি নিতে বলবে। এভাবেই Receiving postal ballots থেকে Return the enveloped ballot to the nearest post office এ তিনটি ধাপ সম্পন্ন করবেন।
সব কাজ শেষ হলে হলদু খামের ভেতর সাদা যে খামটি রয়েছে সেখানে ব্যালট আর গণভোট ঢুকিয়ে খামটি লাগিয়ে দেন। খাম লাগানোর জন্য সেখানে আঠাযুক্ত ট্যাপ রয়েছে। আরেকটি সাদা পেপার হলদুটির মধ্যে দিয়ে আগের মতোই ট্যাপ লাগিয়ে দেন। এরপর পোস্ট অফিসে গিয়ে তাদের কাছে গেলে জমা নিয়ে একটি টোকেন দিবে। তাহলেই পোস্টাল ব্যালটের সব কাজ সম্পন্ন হবে।
/কেকে

















