১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রাজধানীর ডেমরায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ জানিয়েছেন, ইরাম ও অপু দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রথমে অপু ও তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় থাকতেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করা হয়েছে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইরাম ও তপু। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।

তিনি আরও জানান, দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনা-রেহানা-টিউলিপের রায় আজ

হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সংগত কোনোটিই হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

মাঠে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

পল্লবী থেকে দুটি বিদেশি পিস্তলসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

খাগড়াছড়ির পরিস্থিতি একটি বিশেষ মহল ঘোলাটে করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোটে সরকারের প্রকাশ্য সমর্থনের ব্যাখ্যা দিল প্রেস উইং

বিপ্লব সফল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে: মির্জা ফ খরুল

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী