২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

ঢাকায় এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা আওয়ামী লীগের, গ্রেফতার ২৫

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা ঝটিকা মিছিল, উসকানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। এছাড়া, তারা আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিল।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন— নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক (ছোটন চৌধুরী), শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (বাবলু), মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক লীগ নেতা জসিম (বিল্লাল), মৎস্যজীবী লীগ নেতা মাহবুব রহমানসহ আরও অনেকে।

এছাড়া কুমিল্লা, শরীয়তপুর, হবিগঞ্জ, নোয়াখালী, নেত্রকোনা, সিলেট, বরগুনা ও আশুলিয়াসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতারাও এ তালিকায় রয়েছেন।

ডিবির নয়টি বিভাগ (মিরপুর, রমনা, সাইবার, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ ও গুলশান) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। শনিবার থেকে রোববার পর্যন্ত পৃথক সময়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গোপন বৈঠকে সংগঠনের কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অ্যালেনের সেঞ্চুরি, ফাইনালে নিউজিল্যান্ড

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছি: আসিফ নজরুল

৯০ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

ঢাকাস্থ শেরপুর ফোরামের সংবর্ধনা পেল এমপি রাশেদুল ইসলাম

ঢাকা-১১ আসনে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

৫০তম বিসিএসে আবেদন শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক, দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ২ জনের