১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

নড়াইল: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ছয় থেকে সাতজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন ও সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান।

এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার হবে: পরিবেশ উপদেষ্টা

হামে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

হরমুজ খুলতে ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব

বিয়ে করছেন ‘দঙ্গল’কন্যা জায়রা ওয়াসিম

‘ফ্যাসিস্টমুক্ত’ পরিবেশ স্বাধীনতা দিবস উদযাপনকে নতুন মাত্রা দিয়েছে: মির্জা ফখরুল

ঢাবির ভর্তি পরীক্ষার আদ্যোপান্ত

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন