১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ণ

খুলনায় রাকিব হাসান নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে মহানগরের টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাকিব হাসান টুটপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, রাকিব হাসান একটি অপরাধী চক্রের সদস্য। মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল