১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ২১, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রিপরিষদ সভা শেষে রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনে রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য সেখানে পৌঁছেন প্রধানমন্ত্রী।

গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল রানা।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল