১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ৯, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিনগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো একসময় ওই পাঁচজনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা ও শ্যালক রয়েছেন।

দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, পরে স্থগিত পরীক্ষার সূচি

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষক কার্ডে থাকবে নগদ টাকাসহ ১০ সেবা

বিদেশি ফরেনসিক টিম দিয়ে জুলাই শহীদ শনাক্ত করা হবে: উপদেষ্টা আসিফ

বিশ্বকাপ মঞ্চে নামতেই অনন্য কীর্তি গড়লেন লিওনেল মেসি

১৯ দেশের নাগরিকদের অভিবাসন কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

কবি নজরুলের পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন

দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা