১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২৬, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশুসহ মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ৬০ ফুট পানির গভীরতায় ডুবে গিয়েছিল। পরে মধ্যরাতে বাসটি উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় ২৫ জন মৃত এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, ডুবুরি ১০ জন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন।

এদিকে অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেসময় তাৎক্ষণিক দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ডুবে যাওয়া বাসটি টেনে তোলা হয়।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল