১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

‘যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন ভারত’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গতকাল রোববার নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল জয়ে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুকে লেখেন, ‘ভারতীয় দলকে অভিনন্দন। অত্যন্ত যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে।’’

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ৭ উইকেটে সেই হারের পর মুশফিকুর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এটাই আনন্দের। হা হা হা। ভারত সেমিফাইনালে হেরে গিয়েছে।’

বিশ্বকাপের এবারের আসরে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতে খেলতে যায়নি টাইগাররা। যে কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি।

/ টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সুযোগ পেলে আবার রাজনীতিতে ফেরার ইঙ্গিত সাকিবের

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১

সব ঠিক থাকলে জাতীয় দলে ফিরছেন সাকিব

নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার ঝুঁকি রয়েছে: জামায়াত আমির

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী

গাজীপুরে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার