১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. রমিজ।

এর আগে, রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরই শিশুটিকে তার মা-বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কীভাবে একা ইকোপার্কের এত গভীরে পৌঁছাল, তাকে কেউ তুলে নিয়ে গেছে কি না, কিংবা পূর্বপরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল

৮ ফেব্রুয়ারি থেকে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত শুরু, রিপোর্ট পেলেই ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তথ্য ও সেবাভিত্তিক প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’র আত্মপ্রকাশ

ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি

কড়াইলবাসীর পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

আপিল করবেন মনিরা শারমিন