১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন হলে অপরাজিতই হবে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের পর সুপার এইটেও তাদের হারাতে পারেনি কোনো দল।

এই পর্বের শেষ ম্যাচে আজ দিল্লিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে তাদের সামনে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। ওই রান ১৩ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

পুরো ম্যাচে জিম্বাবুয়ের কাছ থেকে যেটুকু প্রতিরোধ, তা আসলে করেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের পক্ষে প্রায় অর্ধেক রানই এসেছে তাঁর ব্যাট থেকে। ৮ চার ও ৪ ছক্কায় ৪৩ বলে ৭৩ রান করেছেন রাজা।

সিকান্দার রাজা ছাড়া আর কারও ব্যাটই সেভাবে ভরসা জোগাতে পারেনি। রাজা আউট হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল দেড় শও হয়তো করতে পারবে না জিম্বাবুয়ে। তবে ক্লাইভ মাদান্দের ২০ বলে করা ২৬ রানের ইনিংসে তা করেছে জিম্বাবুয়ে।

ওই রান নিয়েই লড়াইয়ের আভাসও দিয়েছিল তারা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তারা দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নিয়েছিল। তবে ৬০ রানের জুটিতে পরিস্থিতি সামলে নেন রায়ান রিকেলটন ও ডেভাল্ড ব্রেভিস। ১৮ বলের ঝোড়ো ইনিংসে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রান করেন তিনি।

পরে আর কাজটা কঠিন হয়নি দক্ষিণ আফ্রিকার জন্য। ২৪ বলে ক্রিস্টিয়ান স্টাবস ২১ ও জর্জ লিন্ডা ২১ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচ দিয়েই শেষ হয়েছে জিম্বাবুয়ের এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে সুপার এইটে এলেও কোনো ম্যাচ না জিতেই তারা বিদায় নিচ্ছে। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই, শেষ চারে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

৫ জনের পরিচয় মিলেছে, একই পরিবারের চারজন

আর্জেন্টিনার হৃদয় ভেঙে স্পেনের মাথায় বিশ্বজয়ের মুকুট

বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনও দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে

দুদিন কোমায় থেকে মারা গেলেন খামেনির স্ত্রী

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনে দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা