১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে ৫২০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ (৭০)।  আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি।

তিনি বলেন, গোয়েন্দার তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলরা নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। 

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান

বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

নাটোরে গৃহবধূর একসঙ্গে ৫ সন্তান প্রসব

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৮৩ পদে চাকরি

বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার ৪১ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শ্রীবরদী আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থীদের তারেক রহমানের উপহার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ পদের নিয়োগ

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

নির্বাচনী আমেজ এলে জনগণের মধ্যে অপরাধ কমে আসবে: স্বরাষ্ট্র উপদেষ্টা