১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেবে। এসএসসি পাসেই আবেদন করা যাবে। আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন। মন্ত্রীর ঘোষণার পরপরই বাংলাদেশ পুলিশ নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা

আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ) : ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (নারী) : ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন : পুরুষ ও নারী উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি : প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পু্লিশের ওয়েবসাইটে ভিজিট করুন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল