১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত সংসদ সদস্য নুরুল আমিন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সদস্য সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম মোহাম্মদ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় নেতাকর্মীরা নুরুল আমিনকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, আজ সকালে একটি ব্যবসায়িক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বেলা ৩টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান। আমরা বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছি।

বারইয়ারহাট পৌরসদরের কমফোট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, আজ বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পেয়েছেন।

/ কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জিএসএমএ ‘অ্যাওয়ার্ড’ জিতেছে গ্রামীণফোনের চলচ্চিত্র ‘কাগজের কলম’

লিভারপুলকে উড়িয়ে গার্দিওলার হাজারতম ম্যাচ উদযাপন

খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

ভারত থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়ছে

আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়াকে হারিয়ে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেরপুর চ্যাম্পিয়ন