২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এসংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন, মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) ও ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে এনসিপির আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ভূমিকম্পের সময় গুগল থেকে সতর্কবার্তা পাবেন যেভাবে

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্বও দিচ্ছেন: ইরানি সংবাদমাধ্যম

গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেরিতে আসায় মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

জামায়াতসহ আট ইসলামিক দলের পদযাত্রা আজ

ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী