১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

দেশপ্রেমের সাথে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান সংসদ সদস্য রাশেদুলের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ

শেরপুর: বৈষম্যহীন ও সমৃদ্ধ শেরপুর গড়তে দেশপ্রেমের সাথে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান
জানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
হাফেজ রাশেদুল ইসলাম বলেন, শেরপুর সদর উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে দেশপ্রেমের সাথে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এজন্য দরকার প্রশাসনের স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের সমন্বয়।

তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।

মত বিনিময় সভায় শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

ওএফএস/টিটি

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল