১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। তাদের দেয়া ১৭৬ রানের টার্গেটে ১১৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

কলম্বোয় এ ম্যাচেও হাত মেলাননি দুদলের অধিনায়ক। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান অধিনায়ক সালমান আগা। এরপর ঈশান কিশানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে পাল্টা প্রতিরোধ ভারতের। মাঝে উসমান তারিক ও সাইম আইয়ুবের স্পিনে পথ হারায় দলটির মিডল অর্ডার। ৩২ রান করে ফেরেন অধিনায়ক সুরিয়া কুমার। শেষ দিকে শিবাম দুবের ২৭ রানের ক্যামিওতে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। ৬ রান করে আউট সাইম আইয়ুব। দলীয় ৩৪ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। অন্য প্রান্তে লড়ে যাচ্ছিলেন উসমান খান। ৩৪ বলে ৪৪ করা উসমান আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পাকিস্তান। ২৩ রান করেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। ১১৪ রানে থামে দলটির ইনিংস।

ভারতের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, আক্সার প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বৈঠকে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ হয়নি

শেরপুর ও বগুড়া আসনের ভোটে আপিলের সময় পাঁচদিন

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ

বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

ট্রাম্পের পরমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্তে তীব্র নিন্দা ইরানের

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০