১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

নানা নাটকীয়তার পর মাঠে গড়িয়েছে ভারত ও পাকিস্তান ম্যাচ। টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতেও হাত মেলাননি দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলি আঘা।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার কলম্বোতে রানাসিংহে প্রোমাদাসা স্টেডিয়ামে গড়িয়েছে ভারত ও পাকিস্তান মহারণ।

সন্ধ্যা সাতটায় হওয়া টসের পর উপস্থাপকের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্ত জানান সালমান। উপস্থাপকের অন্যান্য প্রশ্নের উত্তরও দেন। সালমানের পর্ব শেষে উপস্থাপকের কাছে যাচ্ছিলেন সূর্য। পাশ কাটিয়ে যাওয়ার সময় কেউ কারও দিকে তাকাননি কিংবা হাতও মেলাননি।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যুদ্ধে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। যদিও কয়েকদিনের মধ্যেই যুদ্ধ বিরতি দেয় দুই দেশ। সেই রেশ কাটেনি এখনও। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে বেশ, গত এশিয়া কাপে টস এবং ম্যাচের পর হাত মেলাননি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। এমনকি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপেও টসের পর হাত না মিলিয়ে সে বিতর্ককে যেন জিইয়ে রাখলেন দুই দেশের অধিনায়ক।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল