১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ করা হয়েছে। ফলে মুন্সী নির্বাচন করতে পারবেন না।

এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রোববার (১ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় গ্রেপ্তার ৪

কোনো দলের সঙ্গে গণঅধিকারের জোটের সিদ্ধান্ত হয়নি: নুর

ভোটে ৫১ দল: ধানের শীষের ২৮৮ প্রার্থী, দাঁড়িপাল্লার ২২৪

শ্বশুরবাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনি প্রচারণা শুরু তারেক রহমানের

বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে দল ব্যবস্থা নেবে : নজরুল ইসলাম খান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

৪ দিনের কর্মসূচি দিল প্রাথমিকের শিক্ষকরা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা চন্দন পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা