২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন ড. আসিফ নজরুল।

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি। আশা করি তারা সুবিচার করবে।’

আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।

এ সময় বিসিবি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান। এজন্য তারা লড়াই চালিয়ে যাবেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল