১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার তাঁর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা হারালেন মঞ্জুরুল আহসান।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হলো।

অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। তাঁর সে আপিল নামঞ্জুর হয়। ফলে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় যারা থাকছেন

উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে: গোলাম পরওয়ার

আকুর বিল শোধের পর কমল দেশের রিজার্ভ

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ল্যাপটপে ম্যালওয়্যার ঢুকে পড়ার ৭টি লক্ষণ

মোস্তাফিজকে বাদের খবর বিসিসিআইয়ের কর্মকর্তারাই জেনেছেন ‘মিডিয়া থেকে’

ব্রিটিশ কাউন্সিলের ২০০ ডলারের কোর্স বিনা মূল্যে করার সুযোগ

খালেদা জিয়ার লন্ডনযাত্রা স্থগিত, ঢাকাতেই চলবে চিকিৎসা

নকলার কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান আসামি কাইয়ুম গ্রেফতার