১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ইরানে চলমান বিক্ষোভে নিহত ৫১

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ

ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

সংস্থাটি জানায়, গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা আরও বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। খুব দ্রুতই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে সরাসরি সরকারবিরোধী স্লোগান উঠে আসে।

সংস্থাটির যাচাইকৃত তথ্য অনুযায়ী, মোট ১১টি প্রদেশে বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। এ ছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

বর্তমান মৃত্যুর হিসাব কেবল সেসব ঘটনার ভিত্তিতেই করা হয়েছে, যেগুলো সংস্থাটি সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে।

নিহতদের মধ্যে ১৮ বছরের কম নয়জন কিশোর-কিশোরী রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তবে সব শিশু নিহতের সঠিক বয়স সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস এবং হামেদানে আরও বহু মৃত্যুর খবর সংস্থাটি পেয়েছে, তবে সেগুলো এখনো যাচাই হয়নি। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়ায় এসব ঘটনা এখনো আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

এবার ভুল করলে ‘বড় শাস্তি পাবে’ যুক্তরাষ্ট্র: ইরান

সঞ্চয়পত্রের সার্ভার হ্যাক করে গ্রাহকের ২৫ লাখ টাকা হাতিয়ে নিলো জালিয়াত চক্র

তারকাদের কথার লড়াইয়ে বাড়ছে সেমির উত্তাপ

রাকসু নির্বাচনে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ

তালাক দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে: শফিকুল আলম

বৃষ্টি থামবে কবে, জানাল আবহাওয়া অফিস