১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বুধবার বেলা ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

জকসু নির্বাচন: ভিপি পদে ২০ কেন্দ্রে রাকিব ২৪০৪, রিয়াজুল ২৩১৬

বিশ্বকাপ মঞ্চে নামতেই অনন্য কীর্তি গড়লেন লিওনেল মেসি

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, হতাহত অনেকে

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়নপত্র বাতিল

পবিত্র ওমরাহ নিয়ে সৌদির সুখবর

আনসারদের জন্য ১৭ হাজার শর্টগান কিনছে সরকার: অর্থ উপদেষ্টা

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১ দিনের ‘মেডিটেশনের’ নির্দেশনা