১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ময়মনসিংহে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম দিপু চন্দ্র দাশ। তিনি ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক। তিনি জেলার তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, হত্যাকাণ্ডের পর একদল লোক লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই : বিএনপি

শান্ত-মুস্তাফিজের নৈপূণ্যে সিরিজ বাংলাদেশের

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

বেনজীরের ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: প্রধান উপদেষ্টা

মোহাম্মদপুরে সেনা অভিযানে ৩২টি ককটেলসহ গ্রেফতার ৪

চরম আঘাত করে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাব: ট্রাম্প