১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে শেরপুরে প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি
শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান।


বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর আয়োজিত কর্মশালায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বন সংরক্ষক এ. এস. এম. জহির উদ্দিন আকন, ডিপ ইকোলজি অ্যান্ড ¯েœক কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মাহফুজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন প্রমুখ।


কর্মশালায় বালিজুরি রেঞ্জের ৫০ জন এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য অংশগ্রহণ করেন।
/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল