১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে নেই সোহান ও রিশাদ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

নিউজ এডিশন ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যে ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আজকের ম্যাচটি দুই দলের জন্য আসরে দ্বিতীয় লড়াই। আগেরবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।

তাতে নেট রানরেটের চাপে পরে যায় লিটন দাসের দল। পরে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়েই শেষ চারে পা রাখে শ্রীলঙ্কা।
মজার ব্যাপার হচ্ছে, দুই দিন আগে এই শ্রীলঙ্কার জয়ের প্রতীক্ষায় ছিল বাংলাদেশ দল। আর আজ তারা একে অন্যের প্রতিপক্ষ!
সোহান ও রিশাদ খেলছেন না। তাদের জায়গায় শরিফুল এবং মেহেদী হাসান খেলছেন। আর শ্রীলঙ্কা নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
টস জিতে ব্যাটিং না নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা আগে বোলিং করব। প্রথম পর্বে দেখেছি, সব ম্যাচই জিতেছে রান তাড়া করা দল। পিচ নিয়েও অনিশ্চয়তা আছে। আমরা খেলার জন্য ভীষণ উচ্ছ্বসিত। দুইটি পরিবর্তন করেছি—সোহান আর রিশাদ খেলছে না। ’

অন্যদিকে লঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা, ‘আমরা একই কাজই করতাম। এটা ব্যবহার করা পিচ। ২০২১ সালের পর থেকে দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা পরিণত হচ্ছে। আমরা একই একাদশ নিয়ে নামছি। ’

বাংলাদেশ (একাদশ): সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা (একাদশ): পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা।

/আরপিকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষকদের শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি

কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমানের জয়

৩ ফেব্রুয়ারি শেরপুরে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২

শিশুরা নিজেদের সঠিকভাবে গড়ে তুললে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

২৭০৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ

দেশে বিভাজন সৃষ্টির পরিকল্পিত চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রসহ ৩’শ জনের বিএনপিতে যোগদান

নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে: তথ্য উপদেষ্টা