১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

নিউজ এডিশন ডেস্ক: বাংলাদেশসহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। একই সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ট্রাভেল প্ল্যাটফর্ম ইউএই ভিসা অনলাইন এ তথ্য জানিয়েছে। প্ল্যাটফর্মটির তথ্যানুসারে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ।

এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত