১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু হবে। তবে আমার জানামতে এখনো তিনি চাননি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার (তারেক রহমান) পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।’

তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকেরা সেটা মনে করেন, দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শ্রীবরদীতে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ, গুদাম সিলগালা

ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি

বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন স্বাস্থ্য বিভাগের

সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম

শপথ শেষে জিয়াউর রহমানের কবর জিয়ারত রুবেলের

‘ড. ইউনূসকে হাসিনার পতনের আগেই সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন