১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

ঢাকা: রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে। প্রতি মাসে হত্যাকাণ্ড ঘটেছে গড়ে ২০টি। তবে এ পরিসংখ্যানের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধারের ঘটনাও রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানীতে মাসে গড়ে ১৯-২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এমনকি নবজাতকের লাশ উদ্ধার হলেও সেগুলো খুনের মামলা হিসেবে রুজু করা হয়।

তবে হত্যাকাণ্ডের এই পরিসংখ্যানকে সহনীয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংগঠিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শহিদুল আলম মুক্তি পেয়েছেন, পৌঁছেছেন তুরস্কে

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় কী আছে

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

জামায়াতের সঙ্গে জোটের বিষয় স্পষ্ট করলেন নাহিদ

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণে পুরস্কার পেলেন সাংবাদিক সেলিম

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা

ওসমান হাদি হত্যায় ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি: ভারতীয় মিডিয়া

ইরান ইস্যুতে ওবামাকে কাঠগড়ায় দাঁড় করালেন ট্রাম্প