১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

আসামিদের ফাঁসির রায়ে আমি কষ্ট পেয়েছি: হাসিনার আইনজীবী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন আইনজীবী আমির হোসেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

আমির হোসেন রায় মেনে নিয়ে বলেন, রায়টা আমার পক্ষে হয়নি, বিপক্ষে গেছে। এজন্য আমি ক্ষুব্ধ। কষ্ট লালন করতেছি। আসামিদের ফাঁসির রায়ে আমি কষ্ট পেয়েছি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত।

শেখ হাসিনার সঙ্গে আপনি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, ‘আমি চেষ্টা করিনি। চেষ্টা করার কোনো বিধানও নেই।

ওনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা এবং কোনো রকমের কোনো সহায়তাও করেনি। প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতো সেটা আমার জন্য আরো ভালো হতো, কিন্তু সেটা কেউ করেনি। আইনগতভাবে বিধানও নেই।’

রাজসাক্ষী আব্দুল্লাহ আল-মামুনের প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি আমার মক্কেল না। ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। কারণ আমি যাদের পক্ষে মামলা লড়ি তাদের পক্ষেই আমার বলা উচিত। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলব, এটা বলা ঠিক না, এটা সমীচীন না।’

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ড. ইউনূস

কঙ্গোর স্কুলে আগুন, শিক্ষার্থীসহ ২৯ জনের মৃত্যু

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

আগের তিন নির্বাচনের কেউ এবার দায়িত্বে থাকবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ : ফুটবলে বালক-বালিকা বিভাগে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান এনসিএসএর

সিরিজের নিশ্চিতের ম্যাচে ২৬৬ রানের টার্গেট দিল বাংলাদেশ