১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নকলায় বাল্যবিবাহ দেয়ায় কনের বাবাকে জরিমানা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

নকলা: শেরপুরের নকলায় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ পাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

জানা গেছে, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া সত্ত্বেও বাল্যবিবাহের আয়োজন করার সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় কনের  কনের বাবাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেনা মর্মে কনের বাবার মুচলেকা নেয়া হয়। কেউ যেন তাদের ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিবাহ দিতে না পারেন এর জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি  বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। তাই বাল্য বিবাহ নিরোধ ও বন্ধে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বাল্যবিবাহ নিরোধ কমিটির সংশ্লিষ্টগণ সদা তৎপর রয়েছেন। উপজেলার কোথাও বাল্যবিবাহের আয়াজন করা হলে বা বাল্য বিবাহ দিলে এবং এর সুস্পষ্ট প্রমাণ পওয়া গেলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর ও আয়োজকসহ প্রয়োজনে নিকাহ রেজিষ্ট্রারদেরকেও (কাজী) আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।    


উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ এপ্রিল নকলাকে শেরপুর জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হলে ও গোপনে বাল্য বিবাহ চলে আসছে বলে অভিযোগ উঠেছে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিসিসিআই’র নির্দেশনার পর মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

দুই প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্স নির্বাচিত হলেন মেক্সিকোর ফাতিমা

ফারাক্কা বাঁধের জন্য আ. লীগ সরকার দায়ী : মির্জা ফখরুল

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামি রুবেলসহ ৪০ জনের আগাম জামিন

ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, যে রুটে যখন

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

কলম্বিয়ার স্বপ্ন ভেঙে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

হবিগঞ্জ-১ আসনে বিএনপির ড. রেজা কিবরিয়াকে শোকজ