১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় ২২১ বোতল মদ জব্দ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ জব্দ করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বগুলাকান্দি গ্রাম থেকে এসব মদের বোতল জব্দ করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কার্টন ভর্তি মদের বোতল রেখে পালিয়ে যায় মাদক চোরাকারবারী দলের সদস্যরা।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এই সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ জব্দ করা হয়।  যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩১ হাজার টাকা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

ওএফএস/এসএম

সর্বশেষ - লাইফস্টাইল