১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

‘হাতে এখনও সময় আছে, আপনারা শুভ রাজনীতি করুন’: শেরপুরে বিএনপিকে জামায়াত প্রার্থী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

উমর ফারুক সেলিম

শেরপুর: শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হাতে এখনও সময় আছে, আপনারা শুভ রাজনীতি করুন’। সৎপথে আসুন, বাংলাদেশের মানুষ আপনাদের সাধুবাদ জানাবে। আপনারা যদি এই সন্ত্রাসীর পথ, এই চাঁদাবাজির পথ ছেড়ে না দেন তবে বাংলাদেশ জামায়াত ইসলামী আপামর জনতাকে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, সে আন্দোলনের মাধ্যমে আমরা এর পরিসমাপ্তি আনব ন্যায়ের বিচারের মাধ্যমে। 

গত শুক্রবার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে তাঁর জাতীয় নির্বাচনের গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলা হয়। 

এর প্রতিবাদে রোববার (২৬ অক্টোবর) বিকেলে জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের খোয়ারপাড় মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে থানামোড়ের সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নেই, সন্ত্রাসীদের কোনো মত নেই, তাদের কোনো ধর্ম নেই। আমরা জাতি, ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। এই জিহাদ থেকে যারা পিছপা হবে তারা জাতীয় বেইমান হিসেবে পরিগণিত হবে। 

আজকে আমরা বিশেষভাবে বলছি, কোনো একটি রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাসীদের পৃষ্ঠপোকতা করছে। আবার তারা সাংবাদিকদের সামনে এসে মিথ্যা কথা উপস্থাপন করে সন্ত্রাসীদের পরিচয় দেওয়া থেকেও বিরত থাকছে।

আমি কারো নাম উল্লেখ করে বলতে চাই না শেরপুরে কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাসী করে এ বিষয়ে শেরপুরের প্রত্যেকটি ব্যবসায়ী ও আপামর জনসাধারণ অবগত রয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশকে আমরা মুক্ত করেছি একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য। কিন্তু আমরা গত ৬ মাসে দেখেছি তারা ১০০ শত এর অধিক মানুষকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচারের জবাব বিএনপিকে দিতে হবে। আপনাদের হাতে এখনও সময় আছে আপনারা শুভ রাজনীতি করুন। সৎপথে আসুন, বাংলাদেশের মানুষ আপনাদের সাধুবাদ জানাবে।

আপনারা যদি এই সন্ত্রাসীর পথ, এই চাঁদাবাজির পথ ছেড়ে না দেন তবে বাংলাদেশ জামায়াত ইসলামী আপামর জনতাকে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, সে আন্দোলনের মাধ্যমে আমরা এর পরিসমাপ্তি আনব ন্যায়ের বিচারের মাধ্যমে। 

আমরা এই শেরপুরটা আমাদের শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। সুতরাং শেরপুরের ৩ টি আসনকে শহীদের রক্তের বদলা হিসেবে আমরা শেরপুরবাসীর কাছে ভিক্ষা চাইছি। 

আমাদের শহীদ কামারুজ্জমানের প্রতি বিগত দিনে যে ভালোবাসা দেখিয়েছেন আপনারা আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সে ভালোবাসার পূর্ণ রূপ দিবেন ইনশাল্লাহ।

আমি বিএনপিসহ অন্যান্য রাজনীতিক দলকে বলব, আপনারা সৎ রাজনীতি করুন। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, মানুষের পাশে থাকুন, যদি থাকতে ব্যর্থ হন তবে মানুষ আপনাদের ব্যর্থ করে দিবে ইনশাল্লাহ। 

সন্ত্রাসীদের প্রতিরোধ করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দাঁড়িপাল্লার যে গণজোয়ার আজ সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার শহীদ কামারুজ্জামানের রক্তের প্রতিশোধ নেওয়ার গণজোয়ার। এই গণজোয়ার মানুষের মুক্তির আন্দোলনের গণজোয়ার। এই গণজোয়ার এদেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের গণজোয়ার। তাই আমাদের সামনে নানান কায়দায় সন্ত্রাসী উদ্যোগ নিয়ে যদি কেউ আসতে চান আমরা তাদের সাবধান সতর্ক করে দিচ্ছি শেরপুরের মানুষ আপাতত ধৈর্য ধরেছে মানে আপনারা এ কথা মনে করে নিয়েন না যা ইচ্ছা তাই করবেন।  

যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম কেউ করে, দলীয় ব্যানারে হোক, অন্য যেকোনো ভাবে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে সবসময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। 

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা আমীর মাওলানা মো. হাফিজুর রহমান।

এ সময় আরো বক্তব্য দেন জেলা সেক্রেটারী শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, জামায়াত নেতা ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা নুরুল আমীন, জাহিদ আনোয়ার প্রমুখ।

/ওএফএ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পূবালী ব্যাংকে ১১৫ পদের নিয়োগ বিজ্ঞপ্তি

অঝোরে কাঁদলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরাইলের হামলা, নিহত ৭

ছাত্রদল-ছাত্রশিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

৮৬-তে ম্যারাডোনা, ৯৮-তে টাইব্রেকার; ২০২৬-এ ইংলিশদের ফের কাঁদাল আর্জেন্টিনা