১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সীমান্তে ভারতীয় মদ ও চোরাই মালসহ প্রাইভেটকার জব্দ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ

শেরপুর: শেরপুর ও ময়মনসিংহের গারো পাহাড়ি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৪৩৯ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাসহ প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাচালান জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে নালিতাবাড়ীর বারোমারী ও হালুয়াঘাটের আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল বুরুঙ্গা কালাপানি এলাকা দিয়ে পাচারের সময় ৪৩৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার জব্দ করে।

এছাড়া হালুয়াঘাটের আইলাতলী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আউলাদের মোড় এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাসহ ৮৬ হাজার ৪শ পিস ভারতীয় জিলেট ব্লেড ও ৭৫ পিস ভারতীয় পন্ডস বিউটি ক্রীম জব্দ করে। তবে উভয় অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় জড়িতদের আটক করা যায়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

/ ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্য সন্দেহে ১০ জন আটক

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ্দিন

শান্ত-মুস্তাফিজের নৈপূণ্যে সিরিজ বাংলাদেশের

আইন উপদেষ্টার বিএনপিকে সুবিধা, অভিযোগ এনসিপির

শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রাকসু নির্বাচনে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

সূর্যগ্রহণের সময় মহানবি (সা.) এ আমলগুলো করতেন

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪