১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ণ

ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মানবিক গুণাবলী যাচাইয়ের লক্ষ্যে নতুন কিছু প্রশ্ন যুক্ত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

গতকাল সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, আগামী ১২ ডিসেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলছে।

ভর্তি পরীক্ষায় কোনো পরিবর্তন আসছে কি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি আগের আদলেই হবে। কিন্তু শিক্ষার্থীদের মানবিক গুণাবলি যাচাইয়ের জন্য প্রশ্নে কিছু বিষয় সংযোজন হতে পারে।

গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হচ্ছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।

দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

সরকার দলেই ‘গুপ্ত’র ছড়াছড়ি: সংসদ সদস্য রাশেদুল

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

জেনে নিন মুখ বাঁকা ছাড়াও স্ট্রোকের এই লক্ষণগুলো

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি তরুণ নিহত

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ