২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৩০, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে গতকাল রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড।

এদিকে শিক্ষা বোর্ডের একটি সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসায় তারিখ নির্ধারণের জন্য এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন। যেহেতু গতকাল সংসদ অধিবেশন চলায় শিক্ষামন্ত্রী সভায় উপস্থিত ছিলেন না, তাই তার দপ্তরের চূড়ান্ত সই বা অনুমোদনের পর এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সাধারণত পরীক্ষা শুরুর অন্তত দুই মাস আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত