২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ৩০, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ

আগামীকাল বুধবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ থাক‌বে লেনদেন। একই সঙ্গে, বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

একই দিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৮

মেয়ে, জামাই, নাতিসহ নিহত হন খামেনি

নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, আসামি সোহেলের স্বীকারোক্তি

সঞ্চয়পত্রের সার্ভার হ্যাক করে গ্রাহকের ২৫ লাখ টাকা হাতিয়ে নিলো জালিয়াত চক্র

কোরআন শরীফ অবমাননা করায় নর্থ সাউথের সেই শিক্ষার্থী বহিষ্কার

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান