১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

মবিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রলের দাম ২ টাকা কমে ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দর কার্যকর হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহণ ও জেনারেটরে ব্যবহার করা হয়।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী

চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন নালিতাবাড়ীর কৃষকের ছেলে আল আমিন

নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা

মেধা হবে জনপ্রশাসনে পদায়ন-বদলির নীতি: প্রধানমন্ত্রী

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ

এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান নিয়োগের ফল প্রকাশ

ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ