১৩ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩

ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২২, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে এবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এ বিষয়ে ইসরায়েলজুড়ে আগাম সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসি, আলজাজিরা।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক সতর্কবার্তায় আইডিএফ জানায়, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, নতুন করে হামলার এই ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ইরানের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল