১৪ই সেপ্টেম্বর, ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ

গাজায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে সাক্ষাৎ করেন দুই নেতা। গাজার সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জোরালো দাবি জানান তারা।

এ সময়, ফিলিস্তিনে চলমান গণহত্যার নিন্দা জানান সানচেজ। জড়িতদের শাস্তির আওতায় আনা উচিৎ বলেও মন্তব্য করেন। উপত্যকায় প্রকৃত ও কার্যকর যুদ্ধবিরতির দাবি জানান তিনি। ভবিষ্যৎ শাসনকাঠামো নির্ধারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতি বাস্তবিক হওয়া উচিত, ‘কাল্পনিক’ নয়।

পরে, ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য স্পেনকে ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস। সেইসাথে, তাদের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক জোট গঠনে মাদ্রিদের নেতৃত্বের প্রশংসা করেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা

ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জকসু নির্বাচন: সংগীত বিভাগে কোনো ভোট পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী

‘শাপলা’ ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ ইসলাম

অবশেষে শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির সেই প্রার্থী

মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত, বাকি ১২ জনের বৈধ

ওমানে দুর্ঘটনায় ফটিকছড়ির একই পরিবারের ৩ জনের মৃত্যু

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী